বিজ্ঞান জাদুঘরে ঔষধি গাছ রোপন
শোকাবহ আগষ্ট উপলক্ষ্যে সোমবার প্রাঙ্গন জুড়ে ৬০টি ঔষধী গাছের চারা রোপন করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের নিয়ে জাদুঘরের ১নং ফটকে ২৫ টি আগার, ৫টি জলপাই, ৫টি বহেরা ও ৫টি জয়তুন গাছের চারা রোপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।
এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত বক্তৃতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক ক্ষরোপণের গুরুত্ব আরোপ করে প্রতিটি বাসার ছাদে, বারান্দায় ও প্রাঙ্গণে সবুজায়ন, গাছের পরিচর্চা এবং নগরে বসবাসকারী পাখির যত্ন নেওয়া এবং পরিবেশ রক্ষার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ‘বুরো’ বাংলাদেশ নামক একটি জাতীয় বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শোকাহত আগস্ট স্মরণে ৪০টি বৃক্ষের চারা স্মারক উপহার হিসেবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরকে প্রদান করা হয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।
এর এগ গত ১-৩১জুন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। জাদুঘর প্রাঙ্গন, জাদুঘরের ছাদসহ পুরো জাদুঘরকে অনন্য এক পরিবেশ বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে বিজ্ঞান জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে।







